Dhaka শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সোমবার (৮ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন, ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৩ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে বলে এতে জানানো হয়।

আবহাওয়া

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময়সূচি দিলো বিপিসি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

প্রকাশের সময় : ১২:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪