Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৯৪ পিস ইয়াবা, ২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, চার গ্রাম হেরোইন, ৫০৭ বোতল ফেন্সিডিল ও এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

আবহাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

প্রকাশের সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪