Dhaka শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ডের ফাইনালে যে ১০ প্রতিযোগী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ২৭০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৯৬ সালে ভারতের বেঙ্গালুরুতে সর্বশেষ বসেছিল এই আসর। তারপর কেটে গেছে ২৮ বছর। কিন্তু ভারতে আর এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। প্রায় তিন দশক পর শনিবার (০৯ মার্চ) ভারতে বসবে এই প্রতিযোগিতার ৭১ তম আসর।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’র গ্র্যান্ড ফিনালে। এতে লড়াই করবেন বিশ্বের ১০টি দেশের দশজন প্রতিযোগী।

জানা গেছে, গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করবেন বলিউডের গুণী নির্মাতা করণ জোহর। প্রায় ১৮ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন এই নির্মাতা।

মিস ওয়ার্ল্ড ডটকমের তথ্য অনুসারে, মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরে গ্র্যান্ড ফিনালে বিশ্বের ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। তারা হলেন- অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন), লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল) ও আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।

এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে সিনি শেঠি, শাম্মি ইসলাম নীলা। কিন্তু তারা কেউই টপ টেনে জায়গা পাননি।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রথমবার কোনো ভারতীয় ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। এরপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব লাভ করেন।

১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরই অর্থাৎ ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব লাভ করেন মানুষী চিল্লার।

আবহাওয়া

ঈদে নৌপথে বিশেষ ব্যবস্থা, ২৩ মে থেকে ২ জুন বাল্কহেড চলাচল বন্ধ

মিস ওয়ার্ল্ডের ফাইনালে যে ১০ প্রতিযোগী

প্রকাশের সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪