Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও শামছুল হোসেন (৫২)। আনোয়ার হোসেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাসিন্দা ও শামছুল হোসেন জামালপুর সদরের ছোনটিয়া গ্রামের বাসিন্দা। তারা দুজন সবজি ব্যবসায়ী। আহতরা হলেন- জালাল উদ্দীন, মো. ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা ও শহিদুল।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে জামালপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ও জামতলী থেকে জামালপুরগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যানের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। আর অটোরিকশায় থাকা ৬ জন আহত হন।

জামালপুর সদর থানা পুলিশের ওসি মহব্বত কবির ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতার তালিকা সংশোধন করা হবে : প্রতিমন্ত্রী ফারজানা

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩