Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

রোবরার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানে পাইলটসহ দুজন ছিলেন, সুস্থ আছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে পড়ে যায়। বিমানে দুইজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর বিমান বাহিনীর সদস্য তাদেরকে নিয়ে যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশের সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩