Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গান লিখলেন মোদি, গাইলেন ধ্বনি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ২৪৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভারতজুড়ে এখন উৎসবের হাওয়া বইছে। এদিকে পশ্চিমবঙ্গ মেতে উঠছে দুর্গোৎসবের আনন্দে। অন্যদিকে নবরাত্রিরও এসেছে। এ উৎসবের আবহে দেশবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবার গীতিকারের ভূমিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘গারবো’ শিরোনামের নবরাত্রি উৎসব উপলক্ষে একটি বিশেষ গানের কথা লিখেছেন তিনি। এ গানে কণ্ঠ দিয়েছেন ‘ভাস্তে’খ্যাত গায়িকা ধ্বনি ভানুশালি।

গানটি মূলত গারবা ঘরানার, যা গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রীর মহাত্ম ফুটে উঠেছে।

গানটির সংগীত পরিচালনা করেছেন তানিস্ক বাগচী। শনিবার (১৪ অক্টোবর) জাস্ট মিউজিক নামের একটি প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশ হয়।

মিউজিক লেবেল ‘জাস্ট মিউজিক’-এর পক্ষ থেকে বলা হয়েছে, “এই প্রথমবার, এক এবং শুধুমাত্র একজনই, নরেন্দ্র মোদীর লেখা গান, ‘গরবো’র হাত ধরে আমরা গুজরাটের চোখ ধাঁধানো নবরাত্রির সংস্কৃতির সঙ্গে পরিচিত হব তনিষ্ক বাগচি ও ধ্বনি ভানুশালীর সুরের জাদুতে, যার পরিচালনায় নাদিম শাহ্!” গান শুনে মনে হতেই পারে ডান্ডিয়া হাতে সুরে তালে পা মেলাতে। নির্মাতাদের দাবি এটি এ বছরের ‘নবরাত্রি অ্যান্থেম’ হতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির মালিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই অসাধারণ, স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। ‘গারবো’ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

গায়িকা ধ্বনি ভানুশালির ভাষ্য, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদি, আপনার লেখা এই গরবা গানটি ভীষণ পছন্দ হয়েছে। আমরা একদম নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি।

গানের দৃশ্যে গুজরাটি নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন গায়িকা ভানুশালীও। প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ভাইরাল গানটি। প্রকাশের ৮ ঘণ্টায় ইউটিউবে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে গানটির।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় : চরমোনাই পীর

গান লিখলেন মোদি, গাইলেন ধ্বনি

প্রকাশের সময় : ১০:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩