Dhaka শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে আটকে পড়েছেন নুসরাত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ৩৭৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সেই দেশে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা। জানা গেছে, সেখানে আটকা পড়েছেন এই বলিউড অভিনেত্রী। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছিল না।

এ অভিনেত্রীর টিমের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি। যদিও তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না নুসরাতের সঙ্গে। তবে অবশেষে কাটল চিন্তার মেঘ। যোগাযোগ ভারতে ফিরছেন তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বার্তা সংস্থা এএনআই-কে নুসরাতের টিমের এক সদস্য বলেছেন, শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। আর অ্যাম্বাসির সাহায্য নিয়ে ওকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।

নুসরাতের টিমের এক সদস্য এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে, তখন সে একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন।

তিনি আরও বলেন, তবে তারপর থেকে, আমরা সংযোগ করতে পারছিলাম না আর নুসরাতের সঙ্গে। ওকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।

ইসরায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছিল যে, তিনি নিরাপদে বিমানবন্দরে পৌঁছেছিলেন কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে ফ্লাইটে উঠতে পারেননি এবং ইসরায়েলেই অপেক্ষা করছিলেন ভারতে ফেরার ফ্লাইটের জন্য।

প্রায় দুই দশক চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত ভারুচা। কয়েক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে অভিনেত্রীর। ‘সনু কে টিটু কি সুইটি’ হিট হওয়ার পর থেকেই ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাকে। গত কয়েক বছরে নুসরাত অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘ড্রিম গার্ল’, ‘আজিব দসতানস’, ‘ছোরি’ ইত্যাদি।

আবহাওয়া

স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

ইসরায়েলে আটকে পড়েছেন নুসরাত

প্রকাশের সময় : ০১:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩