দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৮১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক  : 

‘জি-২০ লিডারস সামিটে’ যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৪০) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নয়া দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর ১৮তম বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর। ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

কৃষি গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে লেনদেনের সরলীকরণ বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশের উদ্দেশে নয়া দিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কোন গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩