Dhaka শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ২৭৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গত বছরের অক্টোবরে ঢাকায় এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত। গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতাদের। অঞ্জন ভক্তদের জন্য সুখবর হলো, ফের ঢাকা আসছেন এ গায়ক।

আগামী সেপ্টেম্বরে ঢাকা আসবেন অঞ্জন দত্ত। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছে ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টের আয়োজক কারখানা ও আর্কলাইট ইভেন্টস।

বেশ কিছু কারণে তারিখটি এখনই প্রকাশ করতে চাইছেন না তারা। আয়োজক প্রতিষ্ঠান জানায়, ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।

তবে অঞ্জন দত্তের আসার তারিখ জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। শুধু জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় আসবেন এ গায়ক। এ প্রসঙ্গে আয়োজকরা বলেন, এরইমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।

‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে অঞ্জনের সঙ্গে মঞ্চ ভাগ করবেন ঢাকার গায়ক আহমেদ হাসান সানি। এ প্রসঙ্গে সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবো, ভাবতেই আনন্দ লাগছে।’

আবহাওয়া

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সুষ্ঠু বিচার পাবেন, আশাবাদী রামিসার বাবা

আবারো ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

প্রকাশের সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩