Dhaka শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট-খাম অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট, ৪০ টাকার তিনটি স্ট্যাম্প, ১০ টাকার ফার্স্ট ডে কভার এবং পাঁচ টাকার ডাটা কার্ড সম্বলিত একটি স্যুভেনিরও প্রকাশ করেন। এ উপলক্ষে শেখ হাসিনা একটি বিশেষ ক্যানসেলার ব্যবহার করেন।

ডাকটিকিট এবং প্রথম দিনের কভারটি ঢাকা জিপিও-র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেছিলেন তিনি।

আবহাওয়া

শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট-খাম অবমুক্ত

প্রকাশের সময় : ০২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩