ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ৪০০ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন রংপুর বিভাগের। অন্যদিকে এক দিনে সর্বাধিক ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে। এ ছাড়া এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গুর তাণ্ডব মারাত্মক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে যেখানে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গিয়েছিলেন, সেখানে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনেই ঝরে গেছে ৭৯ জন ডেঙ্গু রোগীর প্রাণ।

বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৮৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

প্রকাশের সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬