যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এ সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৪৪ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ।

খাতসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’ জানায়, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মোট পরিমাণ আনুমানিক ৮৬২ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়াতে পারে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পোশাক রপ্তানি থেকে মাসিক গড় আয় হয়েছে ৮০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরে মাসিক গড় আয় ছিল ৬৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। ফলে এবার মাসিক গড় রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা ঋণাত্মক ছিল। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছে মাইনাস ০ দশমিক ১৮ শতাংশ। তবে আগস্ট মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ২৫ দশমিক ৬৫ শতাংশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক যেন মরণফাঁদ, ৮ মাসে ৪০টি দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

প্রকাশের সময় : ১২:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬