হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৮১৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৭০ হাজার ৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৯ জন, গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ছয় জন।

গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫০ হাজার ২০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬