ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ১১৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জন রয়েছেন।

অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি : সিইসি

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

প্রকাশের সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬