সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন মোশাররফ হোসেন। গ্যাসলাইন ব্রিজ এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে তবে ট্রাকের চালককে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠিকাদার উধাও অষ্টগ্রামে বন্ধ ১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

প্রকাশের সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬