ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

আন্তর্জাতিক ডেস্ক : 

বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন।

কোস্ট গার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, শনিবার (২২ আগস্ট) পূর্ব ভারতের উপকূলের কাছে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজটিতে ২০ জন চীনা নাগরিক, ৩ জন মিয়ানমারের নাগরিক এবং ১ জন বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু ছিলেন।

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়। গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ করে। এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

ভারতের এক ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করা হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বিজিত নামের আরেকটি জাহাজও অভিযানে যোগ দিতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুজনকে উদ্ধার করেছে। তবে জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযানে অংশ নিতে ভারতীয় কোস্ট গার্ডের বরদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। এ ছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ভিজিত নামের আরও একটি জাহাজও অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা লাইফ র‌্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে। এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সাগরে ভাসমান লাইফ র‌্যাফট থেকে এখন পর্যন্ত দুই জন নাবিককে জীবিত অবস্থার উদ্ধার করা সম্ভব হয়েছৈ। বাকি ২২ জনকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া দুর্ঘটনাকবলিত এলাকার কাছাকাছি থাকা অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থাকার ও উদ্ধারকাজে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতি, ‘গার্ড অব অনারে’ বরণ

ভারত উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

প্রকাশের সময় : ১২:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬