জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি : 

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেন। একই সঙ্গে বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙণে একটি গাছের চারা রোপন করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে সাভারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে স্মৃতিসৌধ এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দুর্দিনে সবসময় ভূমিকা রেখেছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাকে স্বাগত জানাতে এসেছেন।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৭ বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েও দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি।

তিনি আরো বলেন, তিনি ইতিহাসের অন্যতম সেরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, যা তিনি ইতোমধ্যে দলে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশের সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬