চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা করা হবে। নতুন পে স্কেল সংক্রান্ত বিষয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে।

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে। পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও বৈঠকে বসবে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে। পে স্কেল সময়মতো বাস্তবায়ন হবে।

পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি : শিক্ষামন্ত্রী

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে : অর্থমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬