লালমনিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

লালমনিরহাট জেলা প্রতিনিধি : 

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার শিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০) এবং বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল হক (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে বেশ কিছু দূর ছেঁচড়ে নিয়ে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

লালমনিরহাটে ট্রাক চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬