ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী গড়তে কাজ করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত পরিষ্কার নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (১৫ আগস্ট) সকালে মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর-০২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিক সমাজকেও নগর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে। প্রতি শনিবার প্রতিটি স্কুল-কলেজ এবং সব স্থানে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের বাড়ির আঙিনা পরিষ্কার করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় ‘ফিক্সড ইট ডিএনসিসি’ এর মাধ্যমে ময়লা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও উন্নীত হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এরইমধ্যে ঢাকাকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করেছেন। অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে এ কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে।

শফিকুল ইসলাম খান জানান, শুধু সিটি কর্পোরেশন নয়; প্রতিটি পাড়া মহল্লা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা শহর আপনার আমার সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। চলার পথে আপনার হাতে থাকা টিস্যু, হাতে থাকা ছোট পানির কনটেইনার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আপনার নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনা আপনারাও দেখতে পাবেন না, আমরা চাই একটা সুন্দর নগর উপহার দিতে।

অনুষ্ঠানে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর,প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতের সঙ্গে সমমর্যাদা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সম্পর্ক হবে : আলাল

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী গড়তে কাজ করছে ডিএনসিসি

প্রকাশের সময় : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬