বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : 

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও গোলাম রুহানীসহ পুলিশের ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া অপর পাঁচ কর্মকর্তা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সুদীপ কুমার চক্রবর্তীও সাময়িক বরখাস্ত হয়ে একই কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে, রাজন কুমার দাস ও মো. গোলাম রুহানী সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন। গোলাম রুহানী সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী ডিএমপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া ইকবাল হোসাইন, কাজী আশরাফুল আজীম, রাজন কুমার দাস ও গোলাম রুহানীও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের এক সময়ের প্রভাবশালী এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকারের এ ব্যবস্থা নেওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

বিপ্লব কুমার ও গোলাম রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের সময় : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬