ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর হয়ে ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর চর মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জারাইগাছা মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির কর্মকর্তারা। স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ এবং ৬ নম্বর ওয়ার্ডের দফাদার মুক্তার মীরও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলসহ সাতজন সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে রুবেলের বাঁ পায়ের নিচে গুলি লাগে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় দফাদার মুক্তার মীর জানান, রুবেলের অবস্থা গুরুতর।

হাসপাতলে রুবেলের স্ত্রী সানজিদা বেগম বলেন, সোমবার রাতে আমার স্বামী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে। আমরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, আহত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ঝিনাইদহ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাইয়ের ইতিহাস বিকৃতের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে : জামায়াত আমির

ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশের সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬