সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে ছিল তিন বছর ধরে। সেখানে এবার পুরোপুরিই যতি টেনে দিলেন আজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় ঘোষণা করলেন ভারতীয় ব্যাটসম্যান।

ভারতের হয়ে রাহানে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেবার দুই টেস্টে দুই ইনিংস খেলে দুই অঙ্ক ছুঁতে পারেনি। ফর্মহীনতায় দলে জায়গা নড়বড়ে ছিল আগে থেকেই। সবশেষ ১৬ টেস্ট ইনিংসে ফিফটি ছিল তার মাত্র দুটি। ক্যারিবিয়ায় ওই সফরের পর জায়গা হারান টেস্ট দলে। এরপর বেশ কবারই বলেছেন, টেস্ট দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন। তবে বয়স ৩৮ পেরিয়ে অবশেষে হাল ছেড়েই দিলেন।

এই বিদায়ের প্রস্তুতি হয়তো বেশ কিছুদিন ধরেই নিচ্ছিলেন তিনি। গত কিছুদিনে টিভি বিশ্লেষক হিসেবে কাজ করেছেন বিভিন্ন সময়ে। এখন ধারাভাষ্য দিচ্ছেন ইংল্যান্ডের দা হান্ড্রেড টুর্নামেন্টে।

জাতীয় দল থেকে অনেক দিন দূরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছিলেন। গত দুটি আইপিএলে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। এবার সবকিছুর সমাপ্তি।

প্রথম শ্রেণির ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দিয়ে রাহানের টেস্ট অভিষেক ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম দুই টেস্টে ফিফটি করতে না পারলেও তৃতীয় টেস্টে জোহানেসবার্গে চ্যালেঞ্জিং কন্ডিশনে ৫১ ও ৯৬ রানের দুটি ইনিংস খেলে নজর কাড়েন তিনি। ক্যারিয়ারের প্রথম শতরানের স্বাদ পান পঞ্চম টেস্টে ওয়েলিংটনে। সপ্তম টেস্টে স্মরণীয় এক সেঞ্চুরি করেন লর্ডসের সবুজ উইকেটে।

ক্রমে সেটিই হয়ে ওঠে তার ক্যারিয়ারের গতিপথ। দেশের বাইরেই তিনি ছিলেন বেশি নির্ভরেযোগ্য। দেশের বাইরে খেলেছেন ৫৩ টেস্ট, দেশের মাঠে ৩২টি।

দীর্ঘদিন তিনি ছিলেন ভারতের মিডল অর্ডারের স্তম্ভ। একসময় দারুণ ধারাবাহিকতায় তার গড় ৫১ ছাড়িয়েছিল। ক্রমে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। দলে জায়গা হারারস, আবার ফিরে আসেন। কমতে কমতে গড় নেমে যায় চল্লিশের নিচে।

শেষ পর্যন্ত ১২ বছরের ক্যারিয়ারে ৮৫ টেস্ট খেলে তার রান ৩৮.৪৬ গড়ে ৫ হাজার ৭৭। ১২ সেঞ্চুরির ৮টিই দেশের বাইরে।

মূলত টেস্ট ক্রিকেটার হিসেবে তার পরিচিতি থাকলেও ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন ৯০টি। ৩ সেঞ্চুরি ও ২৪ ফিফটিতে ২ হাজার ৯৬২ রান করেছেন ৩৫.২৬ গড়ে। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০টি।

ভিরাট কোহলির অনুপস্থিতিতে নানা সময়ে ছয়টি টেস্টে তিনি নেতৃত্ব দিয়েছেন ভারতকে। জিতেছে চারটি। তার ক্যারিয়ারের স্মরণীয় এক অধ্যায় এসেছে সেখানেই। ২০২০-২১ মৌসুমে চোটজর্জরেও ভাঙচোরা দল নিয়েও অসাধারণ নৈপুণ্যে অস্ট্রেলিয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। সেখানে দারুণ প্রশংনীয় নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ সেঞ্চুরি ও ৫৯ ফিফটিতে রান করেছেন ১৪ হাজারের বেশি। এক সময় তার ব্যাটিং গড় ছিল ষাটের কাছাকাছি। শেষ করেছেন ৪৪.৯৬ গড় নিয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৯২ ম্যাচে ১০ সেঞ্চুরিতে রান ৬ হাজার ৮৫৩, টি-টোয়েন্টিতে ৩০৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে প্রায় ৮ হাজার রান করেছেন ১২৬.৭৭ স্ট্রাইক রেটে।

সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় রাহানে বললেন, সরে যাওয়ার উপযুক্ত সময় মনে হয়েছে তার এটিই। ব্যাটিংয়ে আমি সবসময় টাইমিংয়ের ওপর নির্ভর করেছি এবং এর গুরুত্ব সবসময়ই বুঝেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব সংস্করণ থেকে অবসর ঘোষণা করার এটাই সঠিক সময়। ছেলেবেলায় শুধু অনুশীলনের জন্য ডোম্বিভ্লি থেকে আসা সেই দিনগুলো থেকে পরের পুরো সময় এই খেলাকে আমার সবকিছু উজাড় করে দিয়েছি।

প্রতিটি দিন, প্রতিটি ইনিংস, ব্যাট করার প্রতিটি সুযোগে, স্বপ্নটা ছিল সবসময় ভারতের ক্যাপ পরার। একটি সাধারণ নিয়ম মেনে চলেছি: সবসময় নিজের আগে আমার দেশ এবং দলকে প্রাধান্য দিয়েছি। আমি সম্পূর্ণ সততার সাথে এই খেলাটি খেলেছি এবং আমি সবসময় বিশ্বাস করেছি যে, যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে, তবে খেলাটিও আপনার খেয়াল রাখবে।

খেলা ছেড়ে দিলেও কোচিং বা এই ধরনের কোনো দায়িত্বে ক্রিকেটে রয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন রাহানে।

“প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে আমার অভিষেকের পর থেকে ভারতীয় ক্রিকেটের অভাবনীয় উন্নতি হয়েছে এবং গত ২০ বছর ধরে এর অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার অধ্যায় শেষ হলেও, এই খেলার সঙ্গে আমার পথচলা শেষ হচ্ছে না। পরবর্তী প্রজন্মকে সাহায্য করতে, এই খেলা থেকে শেখা মূল্যবোধগুলো ভাগ করে নিতে এবং যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, সেটির প্রতিদান দিতে মুখিয়ে আছি।”

জনপ্রিয় খবর

আবহাওয়া

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

প্রকাশের সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬