নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল একজনের নাম উল্লেখ করে নিজের মতামত জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।
আসিফ নজরুল বলেন, বিএনপিতে রাষ্ট্রপতি পদের জন্য উপযুক্ত আরও কয়েকজন রয়েছেন। তবে সবদিক বিবেচনায় তাঁর মতে মির্জা ফখরুলই এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনিই সম্ভবত সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
নিজস্ব প্রতিবেদক 






















