কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনায় ৫ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি :

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবাব (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলে বিভিন্নভাবে জীবিত উদ্ধার হন। তবে পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুক আহমেদ বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনায় ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

কুতুবদিয়ায় ট্রলারডুবির ঘটনায় ৫ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬