শাহজালাল বিমানবন্দরে এয়ার এস্ট্রার জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক :

উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। তবে এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও চার ক্রু সদস্য সবাই নিরাপদে ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার চেয়ে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় সতর্কতাস্বরূপ পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিমানে থাকা যাত্রীদের জন্য অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। বিকল্প ওই ফ্লাইটে তাদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৭তম বিসিএস : বঞ্চিত আরো ৭৮ জনকে নিয়োগ

শাহজালাল বিমানবন্দরে এয়ার এস্ট্রার জরুরি অবতরণ

প্রকাশের সময় : ০৯:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬