তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই অভিনেতা। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান- জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। এছাড়া দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

আমির খানের মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার ও অভিনেত্রী এলি আব্রামও উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে, আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। সামাজিকমাধ্যমে তাদের বিয়ের ছবি এখন ভাইরাল।

বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরপরই অভিনেতার জনসংযোগ এজেন্সির পক্ষ থেকে নবদম্পতির প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ভালোবাসা, হাসি এবং অমূল্য কিছু মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের উৎসবের ভেতরের একটি ঝলক, যা উষ্ণতা, আনন্দ এবং একটি সত্যিকারের অবিস্মরণীয় উদযাপনের জাদুতে ভরপুর।’

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে একটি ছবিও ছড়িয়ে পড়েছে। সেখানে আমির ও গৌরীকে বিয়ের নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। যদিও ছবিটির সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তারা। বিয়ের ছবি বা এ-সংক্রান্ত কোনো বিবৃতিও প্রকাশ করেননি নবদম্পতি।

শনিবার থেকেই সাজানো হচ্ছিল আমিরের বান্দ্রার বাড়ি। প্রবল বৃষ্টির মধ্যেও আলো ও ফুল দিয়ে সাজানো হয় পুরো বাসভবন। রোববার সকাল থেকে একে একে অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। ভারী বর্ষণ উপেক্ষা করেই প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে আমির জানিয়েছিলেন, বড় কোনো আয়োজন নয়, বরং নিবন্ধনের মাধ্যমে বিয়ে করে পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট্ট উদ্যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হলেও তখন তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলন ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। শুরুর দিকে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন।

গৌরী তখন বেঙ্গালুরুতে থাকতেন, আর আমির ছিলেন মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এর পর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি নিজেকে অনেক শান্ত ও পরিপূর্ণ অনুভব করছেন।

যদিও সে সময় বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এই বয়সে আবার বিয়ে করার পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ ও স্বস্তি অনুভব করেন বলেও জানিয়েছিলেন।

সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায়। গত মাসেই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনার কথা জানান। অবশেষে রবিবার তাদের সেই প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হলো।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা।

এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদ হলেও পেশাগত ও পারিবারিক সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ রয়েছে তাদের।

বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘লাপাতা লেডিজ’সহ বেশ কয়েকটি প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও আমির, কিরণ ও রীনা এখনো একসঙ্গে যুক্ত রয়েছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

প্রকাশের সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬