মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসার সামনে ওয়ার্ড বিএনপির এক নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়েছে কয়েকজন।

শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত ওই নেতার নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

বিএনপির এই নেতা গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সাতমসজিদ হাউজিংয়ের একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ছয় দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন বলেন, জুমার নামাজ শেষে বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার ভাই। এ সময় দুটি বাইকে করে আসা ৫-৬ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

নুরুল ইসলামের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নুরুল ইসামের মুখ, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬