আকাশসীমা খুলে দিল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : 

দুবাই, সংযুক্ত আরব আমিরাত-ইরানের হামলার কারণে সাময়িক স্থগিতাদেশের পর কুয়েত বিমান চলাচল পুনরায় শুরু করেছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি চব্বিশ ঘণ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ও আকাশসীমা নিরাপদ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ইতোমধ্যেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান ওঠানামা শুরু হয়েছে।

এর আগে ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েতের অভ্যন্তরে দুটি মার্কিন বিমানঘাঁটি এই হামলার মূল লক্ষ্যবস্তু হওয়ায় বেসামরিক বিমান ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে আকাশসীমা সম্পূর্ণ লকডাউন করেছিল কুয়েত সরকার। এর ফলে কুয়েতগামী অনেক আন্তর্জাতিক ফ্লাইট মাঝআকাশ থেকে অন্য দেশের নিরাপদ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্ল্যাক বেঙ্গল ছাগল গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আকাশসীমা খুলে দিল কুয়েত

প্রকাশের সময় : ০২:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬