ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গরুবাহী পিকআপ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপে থাকা কোরবানির একটি গরুর মৃত্যু হয়েছে এবং চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তবে ট্রেনের গতি ধীর থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে পিকআপভ্যানের চালক শান্ত মিয়া (২৩) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণে অন্তত ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, মুকুন্দপুর রেলগেট এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় কোরবানির গরুবাহী একটি পিকআপ রেললাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা একটি গরুর মৃত্যু হয়। চালক শান্ত মিয়া গুরুতর আহত হয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নেওয়ার ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গরুবাহী পিকআপ

প্রকাশের সময় : ০৭:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬