Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৩১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন রুবেল হোসেন। তবে লম্বা সময় ধরে জাতীয় লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন না তিনি। টাইগারদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালের এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন এই পেসার।

বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন রুবেল। ফেসবুকে তিনি লিখেছেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।

আন্তর্জাতিক ক্রিকেটে আর না খেললেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলবেন বলেই জানিয়েছেন। রুবেল লিখেছেন, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।

সমর্থকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুবেল লিখেন, আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল।

যদিও টেস্টের আগেই ওয়ানডে অভিষেক হয়েছিল রুবেলের। ২০০৯ সালের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় রুবেলের। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে। ২০১৫ বিশ্বকাপে তার বোলিংয়েই ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলেছেন রুবেল। ৪৪ ইনিংসে বোলিং করে তিনি শিকার করেছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ইনিংসে ১৬৬ রানে ৫ উইকেট, আর ম্যাচে ২১০ রানে ৫ উইকেট। টেস্টে ফাইফার পেয়েছেন একবার। তার বোলিং গড় প্রায় ৭৭ এবং স্ট্রাইকরেট ১১৭।

টেস্টের চেয়ে রঙিন পোশাকে রুবেলের পারফরম্যান্স ভালো ছিল। ১০৪ ওয়ানডে খেলে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট পেয়েছেন তিনি। তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনোমি ৫.৬৭ এবং স্ট্রাইকরেট ৩৬.২। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।

টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৮ উইকেট। যেখানে ওভার প্রতি তিনি রান খরচ করেছেন ৯.৪৫। তার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট।

আবহাওয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

প্রকাশের সময় : ০৮:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬