Dhaka সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযান দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পাশাপাশি নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা এবং নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজে জ্বালানি সংকট নিরসন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান পরিচালনায় কোনো ধরনের জ্বালানি সংকট নেই এবং নৌপরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে ভবিষ্যতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

এর অংশ হিসেবে নৌযানগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, এছাড়া জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমন্বয় সভা আয়োজন করা হবে। বর্তমান সরকার নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে বদ্ধপরিকর।

দেশের নৌপথে চলাচলরত সব নৌযানকে আইন মেনে পরিচালনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সবাইকে সংযমী ও সাশ্রয়ী হতে হবে। কোনো ধরনের অবৈধ মজুত বা অপচয় বরদাশত করা হবে না।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬