Dhaka রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

দুপুর ১টার পর বাস স্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে তিনটি বাস জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ দুপুরে হঠাৎ করেই বাসগুলোয় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নগরীর আরও একটি ইউনিট যোগ দিয়ে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাদের অভিযোগ, এসব পরিত্যক্ত বাসে মাদকসেবীরা নিয়মিত যাতায়াত করত এবং মাদকাসক্তরা ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে। এ ছাড়া বাসগুলো দীর্ঘদিন ধরে কোনো রুটে চলাচল করছে না।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসগুলো রয়েল পরিবহন নামের একটি প্রতিষ্ঠানের। ঘটনাস্থলের পাশে থাকা প্রতিষ্ঠানটির কাউন্টার তালাবদ্ধ থাকায় কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।

মো. ইদ্রিস আরও বলেন, বাস টার্মিনালের শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, বাসগুলো প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটি বাসে রয়েল পরিবহনের স্টিকার থাকলেও অন্য দুটিতে নেই। ধারণা করা হচ্ছে, তিনটিই একই প্রতিষ্ঠানের। যেহেতু বাসগুলোয় কোনো মেরামতকাজ চলছিল না, তাই আগুন লাগার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রয়েল পরিবহনের কাউন্টার তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

প্রকাশের সময় : ০৬:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬