Dhaka শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সেসব ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।

শনিবার (এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন। বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

তিনি বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। দলীয় লোক নিয়োগ দেওয়া হলেও তারা ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবে বলেই, নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবে।

জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

মীর শাহে আলম বলেন, জেলা প্রশাসকরা নিয়োগ দেওয়ার মাধ্যমে জেলা পরিষদের সেবামূলক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হবে। জেলা প্রশাসকরা ডিসির দায়িত্বে থাকেন, কিন্তু সময় সীমাবদ্ধতার কারণে জনগণ সেবা পান না। এজন্য দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময় স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। সেই অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে। এরপর আমরা দ্রুত স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করবো।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে এবং সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তবর্তীকালীন সরকার নিয়োগ বিষয়েও প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এজাজ নামের যে লোক দায়িত্ব ছিল, তার বিস্তারিত এখানে বলতে চাই না। তদন্ত চলছে। গাবতলী, গোহাটিসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়টি যাচাই করা হচ্ছে। দলীয় লোকজন কখনো জনগণের বিপক্ষে যাবে না।

উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, হবিগঞ্জের আহমেদ আলী, লালমনিরহাটের এ কে এম মমিনুল হক, চাঁদপুরের এ কে এম সেলিম উল্লাহ সেলিম, গাজীপুরের চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং মানিকগঞ্জ, নরসিংদী, পাবনা, ফরিদপুর, ঢাকা, বরগুনা, নীলফামারী, নড়াইল ও জামালপুর জেলা পরিষদের প্রশাসকরা।

আবহাওয়া

অন্য সরকার থাকলে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না : চিফ হুইপ

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬