Dhaka শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

‎পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়ায় বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের শব্দ শুনে এক শিশু আহত হয়েছে। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা, ধুলাউরি ইউনিয়নের পৃথক জায়গায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে আকরাম হোসেন (৪০), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজার পাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউরি ইউনিয়নের ধুলাউরি গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল কুদ্দুস। আহত কিশোরের নাম পারভেজ (১৫)। সে সোনাতলা গ্রামের রাজার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান।

সে সময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রাঘাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দূর থেকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় কোনো বৃষ্টি না থাকলেও তার ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রাঘাতে আবু সাইদ ঘটনাস্থলে নিহত হন। তিনি খুবই সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন।

এদিকে, ধুলাউরি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে আসার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

‎সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, বিষয়টি আসলেই মর্মান্তিক। বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে, পরিবারের লোকজন যোগাযোগ করলে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, বজ্রপাতে সাঁথিয়ায় পৃথক স্থানে তিনজন কৃষক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসছি। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আবহাওয়া

‎পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

‎পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬