Dhaka মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : 

যান্ত্রিকতার এই যুগে উৎসবের আমেজ যখন অনেকটাই ডিজিটাল ডিভাইসে সীমাবদ্ধ, তখন শৈশবের সেই হারানো স্মৃতি ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাঈদ হাসান হৃদয়। পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে হল-এ অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঈদের কার্ড ও সালামি বিতরণের মাধ্যমে তিনি ছড়িয়ে দিয়েছেন উৎসবের অকৃত্রিম আনন্দ।

সোমবার (১৬ মার্চ) কবি জসীম উদ্দীন হল ও ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং হাতে হাতে তুলে দিচ্ছেন রঙিন ঈদ শুভেচ্ছা কার্ড ও চিঠির খামে ঈদ সালামি। বর্তমানের ডিজিটাল যুগে সরাসরি কার্ড এবং সালামি দেওয়ার এই সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে শৈশবের নস্টালজিয়া বা স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

উদ্যোগের বিষয়ে ঢাবি ছাত্রদল নেতা সাঈদ হাসান হৃদয় বলেন, ঈদের আনন্দ মানেই ভাগাভাগি করে নেওয়া। অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ঈদে বাড়ি যেতে পারে না বা হল-এ অবস্থান করে। উৎসবের এই দিনে কেউ যেন নিজেকে একা মনে না করে এবং আমাদের মাঝে যেন সংহতির বন্ধন আরও দৃঢ় হয়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চেয়েছি আমাদের শৈশবের সেই কার্ড ও সালামি বিনিময়ের স্মৃতিগুলোকে বর্তমান প্রজন্মের মাঝে আবারও জীবন্ত করে তুলতে।

সালামি ও কার্ড পাওয়া এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বর্তমান সময়ে কেউ এভাবে হাতে হাতে কার্ড দেয় না। এই কার্ড আর সালামি পেয়ে মনে হচ্ছে শৈশবের সেই ঈদের আনন্দ ফিরে পেয়েছি। এটি সত্যিই একটি প্রশংসনীয় এবং ইতিবাচক উদ্যোগ।”

বিভেদের দেয়াল ভেঙে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করে সাইদ হাসান হৃদয় হলের সকল শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তার এই উদ্ভাবনী শুভেচ্ছা বিনিময় পদ্ধতি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির এক মানবিক ও ইতিবাচক দিক হিসেবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতায় ফিরলো নিউজিল্যান্ড

ঢাবিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা

প্রকাশের সময় : ০৫:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬