Dhaka মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।

স্থানীয় আব্দুস সালামের ছেলে মিনহাজ উদ্দিন জানান, প্রতিদিনের মতোই দুপুরে বাড়ির আশপাশে খেলছিল দুই শিশু। একসময় সবার অগোচরে তারা বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আব্বাস আলীর নিজ পুকুর থেকে তাদের নিথর, ভাসমান দেহ উদ্ধার করা হয়।

দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পৌঁছানোর পর স্বজনদের বুকফাটা কান্নায় পরিবেশ হয়ে ওঠে ভারী। মায়েদের আহাজারি আর স্বজনদের আর্তনাদে মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে হাসপাতাল চত্বর। যে দুই শিশু কিছুক্ষণ আগেও খেলায় মেতে ছিল, তাদের নিথর দেহ দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একই দিনে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। গ্রামের প্রতিটি বাড়িতে যেন নীরব কান্না দুই পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত এলাকাবাসী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতায় ফিরলো নিউজিল্যান্ড

মেহেরপুরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬