Dhaka বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালের ঘটনায় অর্শদীপকে শাস্তি দিল আইসিসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের উল্লাসের মধ্যেই দুঃসংবাদ পেলেন দলটির পেসার অর্শদীপ সিং। ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে মারার অপরাধে তাকে জরিমানা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অর্শদীপকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির শৃঙ্খলা আইনের ২.৯ ধারা ভঙ্গ করেন আর্শদিপ। ফলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছোড়া সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত।

গত রোববার আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে ভারত। টুর্নামেন্টটির ইতিহাসে স্বাগতিকরা নকআউট ম্যাচের সর্বোচ্চ ২৫৫ রান তোলে। লক্ষ্য তাড়ায় মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ের সময় ঘটে আর্শদীপ ও মিচেলের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা। মূলত বক্সে অবস্থান করলেও মিচেলের গায়ে বল ছুড়ে মারার মাধ্যমে সেই পরিস্থিতির সৃষ্টি হয়।

সাধারণত স্ট্রাইকে থাকা ব্যাটারকে চাপে ফেলা কিংবা মেজাজে বিগড়ে দেওয়ার লক্ষ্যে স্টাম্পের দিকে বোলারের বল ছুড়ে মারার ঘটনা নতুন নয়। তবে আর্শদীপের সেই বল মিচেলের গায়ে গিয়ে লাগলে তিনি মেজাজ হারিয়ে সামনে তেড়ে আসতে থাকেন। পরে আম্পায়ার এবং দুই দলের ক্রিকেটাররা তাদের শান্ত করার চেষ্টা চালান। এই ঘটনায় অবশ্য ম্যাচ শেষে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন আর্শদীপ, ‘আমি মিচেলের কাছে ক্ষমা চাইতে গিয়েছি। আমার থ্রো রিভার্স-সুইং করে তাকে আঘাত করে, সে কারণে তাকে সরি বলতে যাই। এটা ইচ্ছাকৃত ছিল না।’

আর্শদীপ ও মিচেলের মাঝে বোঝাপড়ার সেই ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে ব্ল্যাকক্যাপরা। যেখানে মিচেলকে সরি বলার পর উভয়কে হাত মেলাতে দেখা যায়। তবুও অবশ্য শাস্তি থেকে রেহাই পাননি আর্শদীপ। ফাইনালের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড এলিওয়ার্থ, অ্যালেক্স হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ার হোল্ডস্টক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

২৪ মাসে এটি আর্শদীপের প্রথমবার আচরণবিধি লঙ্ঘন। লেভেল-১ পর্যায়ের অপরাধের শাস্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিরস্কৃত হওয়ার পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি জরিমানার সুযোগ রয়েছে। পাশাপাশি এক অথবা দুটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হতে পারত নামের পাশে। সেই তুলনায় কম শাস্তিই পেলেন বিশ্বকাপজয়ী ভারতীয় এই তারকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

ফাইনালের ঘটনায় অর্শদীপকে শাস্তি দিল আইসিসি

প্রকাশের সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬