Dhaka সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর 

বরগুনা জেলা প্রতিনিধি : 

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনা অফিসের পক্ষ থেকে মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তাছলিমা আক্তারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যদের হাতে ৪৬ লাখ টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বরগুনা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) সৌরভ কুমার সাহা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিজানুর রহমান ইউনুস।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম সংকটে পড়ে। সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তাদের প্রাথমিক কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর 

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর 

প্রকাশের সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬