Dhaka বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

গল্পটি বেশ জটিল। একদিকে পারিবারিক টানাপড়েন, অন্যদিকে প্রেমিকার জীবন-মরণের সন্ধিক্ষণ। এমন ক্লাইমেক্স পূর্ণ নাটক আজকাল খুব একটা হয় না। কিন্তু আসছে ঈদে জটিল এক গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন জোভান-তটিনী জুটি। তাদের নিয়ে ‘কসম’ নামের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। সিনেমাটোগ্রাফিতে আছেন নাঈম ফুয়াদ।

গল্পে দেখা যাবে, প্রেমিকা তটিনীর জীবন বাঁচাতে এমন এক কসম নেন প্রেমিক জোভান, যার পরিণতিতে জন্ম নেয় অপ্রত্যাশিত এক ঘটনার। পারিবারিক টানাপোড়েন আর প্রেমের জটিল সমীকরণ মিলিয়ে নাটকটি এগোবে একাধিক মোড় ঘুরে।

নির্মাতা জাহিদুল ইসলাম সুজনের বয়ান বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে আসবে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ।’

সিএমভি’র স্বত্বাধিকারী ও প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা সাজিয়েছেন তারা। যাতে স্থান পাচ্ছে প্রেম ও পারিবারিক গল্পের প্রভাব। তার মধ্যে ‘কসম’ তাদের অন্যতম প্রযোজনা।

ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘কসম’। নির্মাতাদের আশা, প্রেম ও পারিবারিক আবেগের এই গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’!

প্রকাশের সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬