Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের নদী ও খাল পুনর্খননে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেসব নদীতে খনন প্রয়োজন এবং যেসব জলাশয় দখল হয়ে আছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যেই খাল খনন কর্মসূচি শুরু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে সামনে রেখে নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু করা হবে। এতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও অন্যান্য মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, খাল খননের পাশাপাশি আবহাওয়া ও পরিবেশগত ভারসাম্য বিবেচনায় বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে। এতে পানি ধারণক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, শুধু খাল খনন নয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিও জোরদার করা হবে। পরিবেশ ও আবহাওয়া অনুকূলে রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

আবহাওয়া

নাইক্ষ্যংছড়িতে ২ অস্ত্রধারীকে ধরে পুলিশে দিল জনতা

১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬