Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্তে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। তবে এবার না খেললেও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী আসরের টিকিট পেয়ে গেছে টাইগাররা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুই স্বাগতিক দেশসহ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম জানিয়েছে তারা।

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র‌্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।

সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। তাই নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায়, র‌্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। সেই সুযোগে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‌্যাংকিং বিবেচনা করা হবে। যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‌্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০তম, ১১তম ও ১২তম দল হিসেবে এই তিন দেশই সরাসরি সুযোগ পাচ্ছে বিশ্বকাপে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

প্রকাশের সময় : ১০:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬