ময়মনসিংহের বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য ও বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ- শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সোবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম ও ৫০ বছর বয়সী বাস চালকের নাম আব্দুল বাসেত।

পুলিশ বলছে, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলফুল ক্যাম্পের কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহে ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেতসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যান।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে আইনশঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর সড়কে ঘণ্টাখানেক পরিবহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছরে ১,৩৩৪ রেল দুর্ঘটনা, সবচেয়ে বেশি পূর্বাঞ্চলে : সংসদে রেলমন্ত্রী

ময়মনসিংহের বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬