Dhaka মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পেতে যদি-কিন্তুর জটিল সব সমীকরণের সামনে ছিল অস্ট্রেলিয়া। যদিও শেষ পর্যন্ত প্রকৃতি তার রায় দিয়ে দিয়েছে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ। আর তাই সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। এক পয়েন্ট ভাগাভাগি হওয়াতেই এখন আর কোনও সমীকরণের মূল্য থাকছে না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে চোখ ছিল অস্ট্রেলিয়ারও। কারণ, অজিদের সুপার এইটে ওঠার ভাগ্য নির্ভর করছিল এই ম্যাচের ওপর। তবে বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল অস্ট্রেলিয়ার।

পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। ৩০ মিনিট আগে যে টস হয়, সেটা দেখতে যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার ভক্ত-সমর্থকেরা। তবে আবহাওয়ার পূর্বাভাস মেনে নিয়ম করেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির লুকোচুরি খেলা থামার পর আউটফিল্ড ঠিকঠাক না থাকায় একটা বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার করমর্দন করেছেন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের পয়েন্ট হয়েছে ৫ ও ৩। চার ম্যাচে আইরিশরা জিতেছে কেবল এক ম্যাচ। দুটিতে হেরেছে ও পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আজ জিম্বাবুয়ে সুপার এইটের টিকিট কেটেছে। এর আগে গতকাল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। লঙ্কানরা ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে ২ পয়েন্ট। ওমান এখনো কোনো পয়েন্ট পায়নি। আগামী শুক্রবার পাল্লেকেলেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া-ওমান নামবে নিয়মরক্ষার লড়াইয়ে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৩৪ মিনিটে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। ওভার যে কমানো হতো, সেটা একরকম নিশ্চিতই। কিন্তু ফের বৃষ্টি হানা দেয়। বেরসিক বৃষ্টির বাগড়ায় চিন্তা বাড়ছিল অস্ট্রেলিয়ার। অন্যদিকে জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগেই উদ্যাপন শুরু করে দিয়েছিলেন। যদি আজ আইরিশদের কাছে জিম্বাবুয়ে হারত, তবু সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের আরও একটা সুযোগ থাকত। জিতলে তো জিম্বাবুয়ে আজই চলে যেত। শেষ পর্যন্ত বৃষ্টি আজ জিম্বাবুয়েকে তুলেছে সুপার এইটে।

সিকান্দার রাজার নেতৃত্বে এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট বা দ্বিতীয় পর্বে উঠলো জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট ইতিহাসে যা নতুন মাইলফলক।

অন্যদিকে, ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য এটি লজ্জাজনক অধ্যায়। এর আগে শুধু ২০০৯ সালেই গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল তারা।

জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের দেখায় দুবার অজিদের বিপক্ষে জিতেছে জিম্বাবুয়ে। সেই দুই জয়ই এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। আগেভাগে সুপার এইট নিশ্চিত করা জিম্বাবুয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে নামবে। কলম্বোর প্রেমাদাসায় হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশের সময় : ০৯:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬