সর্বসম্মতিতে বিএনপির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলের সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডাকে বিএনপি। সেই সভাতেই সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা।

শপথ অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে শুরুতে এমপিদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী

সর্বসম্মতিতে বিএনপির সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

প্রকাশের সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬