Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না : মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শত-সহস্র রক্তের বিনিময়ে এই নির্বাচন। অনেক দিন পরে একটি চমৎকার, উৎসবমুখর এবং অত্যন্ত স্বচ্ছ নির্বাচন হয়েছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমি মুগ্ধ। এই নির্বাচন যেমন অত্যন্ত আনন্দময়, তেমনি একই সঙ্গে বিষাদময়। কারণ আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরেছেন মির্জা ফখরুল। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তবেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।

আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলো, এই দলটি নিয়ে আপনাদের ভাবনা কী- এমন প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে এরই মধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।

এরপর বিমানবন্দর থেকে বিএনপি মহাসচিব গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না : মির্জা ফখরুল

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬