মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনেই বিজয় অর্জন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
ঘোষিত ফলে দেখা যায়, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজী পেয়েছেন ১ লাখ এক হাজার ৫৬৮ ভোট। ৬৫ হাজার ৯৯৪ ভোটের ব্যবধানে জয় পান আব্দুল্লাহ।
মুন্সীগঞ্জ-২ (টংগিবাড়ী-লৌহজং) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদ ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম পান ৫৮ হাজার ৫৭৩ ভোট। এখানে ব্যবধান ৬২ হাজার ৫৮১ ভোটের।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি মনোনীত মো. কামরুজ্জামান ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন পান ৮৮ হাজার ৯৩৬ ভোট। এই আসনে জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ৩৫ হাজার ৭৫৫টি।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 






















