Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।

নিহতরা হলেন, তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দিন (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

প্রকাশের সময় : ০১:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬