গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার সাভার এলাকায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক মহিউদ্দিন মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা মাসুদের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 




















