Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের স্কোয়াড-সূচি ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রিকেটাঙ্গনে বাড়তি উত্তেজনা যোগ করতে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টের তিনটি দল, অধিনায়ক ও কোচের নাম আগেই ঘোষণা করেছিল। এবার প্রকাশ করা হয়েছে তিন দলের পূর্ণ স্কোয়াড ও ম্যাচ সূচি।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে স্কোয়াড ও সূচি প্রকাশ করেছে বিসিবি।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। প্রতিটি দল গঠন করা হয়েছে ১৭ জন ক্রিকেটার নিয়ে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে ১৩ জনকে নিয়ে গড়া হয়েছে ধূমকেতু একাদশ। নেতৃত্বে থাকছেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের দল থেকে কেবল নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলবেন দুর্বার একাদশে। এই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মূলত জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা আছেন দলটিতে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী পেয়েছেন দুরন্ত একাদশের নেতৃত্ব। জাতীয় দলের আশেপাশের কয়েকজন থাকলেও এই দলে রয়েছেন মূলত উঠতি ও প্রতিভাবান ক্রিকেটাররা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামী ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি হবে ম্যাচ তিনটি। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ৯ ফেব্রুয়ারি। ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের জন্য ম্যাচের আগে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলবে পাঁচদিন। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি ম্যাচের আগে বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে ফ্লাডলাইটের নিচে শুরু হবে ব্যাট-বলের লড়াই।

এই টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ও খেলোয়াড়দের পারিশ্রমিক মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। দর্শকদের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন গ্যালারি অনুযায়ী। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট আড়াই কোটি টাকার টুর্নামেন্টে আইপিএলের আদলে থাকলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম।

প্রাইজমানি ও ফি মিলিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ মোট ২ কোটি ৫০ লাখ টাকার টুর্নামেন্ট। খেলায় নতুন মাত্রা যোগ করতে থাকবে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম।

দেখে নিন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দলগুলোর স্কোয়াড:

ধূমকেতু একাদশ:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ম্যানেজার: নাফিস ইকবাল

প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন

সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল

দুর্বার একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

ম্যানেজার: সানোয়ার হোসেন

প্রধান কোচ: মিজানুর রহমান

সহকারী কোচ: তুষার ইমরান

দুরন্ত একাদশ:

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হোসেন, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

ম্যানেজার: মোহাম্মদ হাসানুজ্জামান

প্রধান কোচ: হান্নান সরকার

সহকারী কোচ: রাজিন সালেহ।

টুর্নামেন্টের ফিক্সচার:

৫ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দূরন্ত একাদশ,

৬ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দুর্বার একাদশ,

৭ ফেব্রুয়ারি- দুর্বার একাদশ বনাম দূরন্ত একাদশ,

৯ ফেব্রুয়ারি- ফাইনাল।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় থমকে যায় মিরপুরের ক্রিকেট কার্যক্রম। শুরুতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এগিয়ে আনার কথা ভাবা হয়েছিল। ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত অলিখিত ছুটির মতোই ছিল সব কার্যক্রম।

কিন্তু ক্রিকেটারদের কথা চিন্তা করে আবার মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না যাওয়া বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের কথা মাথায় নিয়েই বিসিবি তড়িঘড়ি করে আয়োজন করছে এই প্রতিযোগিতা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের স্কোয়াড-সূচি ঘোষণা

প্রকাশের সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬